1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

বঙ্গোপসাগরে ট্রলিং জাহাজ থেকে পড়ে চরফ্যাশনের যুবক নিখোঁজ

  • আপডেটের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২৬ সময় দৃশ্য

মো: জিসান, ভোলা প্রতিনিধি:

জীবিকার তাগিদে চট্টগ্রাম থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে সাগরে পড়ে নিখোঁজ হয়েছেন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার মো. ফজলু (২৪) নামের এক যুবক। নিখোঁজ ফজলু চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের বাসিন্দা।

​স্থানীয় সূত্র ও নিখোঁজের স্বজনদের তথ্যমতে, পরিবারের অভাব দূর করতে ফজলু চট্টগ্রাম থেকে একটি গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলিং জাহাজে ক্রু হিসেবে কাজে যোগ দেন। গত বঙ্গোপসাগরে মাছ ধরার সময় আকস্মিকভাবে জাহাজ থেকে সাগরের পানিতে পড়ে যান তিনি। মুহূর্তেই উত্তাল সাগরের ঢেউয়ে তলিয়ে যান ফজলু। ঘটনার পর থেকে তার আর কোনো সন্ধান মেলেনি।

​এদিকে ফজলুর নিখোঁজের খবর গ্রামে পৌঁছালে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম ও চরম উৎকণ্ঠা নেমে আসে। নিখোঁজ যুবকের বাকরুদ্ধ বাবা-মা ও স্বজনেরা যেকোনো মূল্যে তাকে উদ্ধারে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন। তারা অতি দ্রুত বঙ্গোপসাগরে উদ্ধার অভিযান জোরদার করার দাবি জানান।

​দক্ষিণ আইচা থানা ও কোস্টগার্ড সূত্রে জানা যায়, খবর পেয়ে নিখোঁজ জেলেকে উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আশেপাশের মাছ ধরার ট্রলারগুলোর মাধ্যমে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। তবে সাগরের পরিস্থিতি ও দূরত্বের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। এখন পর্যন্ত তার সন্ধান পাওয়ার মতো কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews