বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্বের যেকোনো দেশ সফর করতে পারেন এবং প্রতিবেশী দেশ ভারতে সফরেও কোনো অসুবিধা নেই, তবে সেই সম্পর্ক ও সফর হতে হবে সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা [ডা. শফিকুর রহমান]
রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে মহানগরী জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, বাংলাদেশের মানুষ আর কোনো দেশের আধিপত্যবাদ মেনে নেবে না। ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বজায় থাকবে, তবে তা অবশ্যই পারস্পরিক সম্মান ও সমতার নীতিতে হতে হবে।
বক্তব্যে দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও দুর্নীতির বিষয়েও কথা বলেন জামায়াত আমির। তিনি উল্লেখ করেন, দেশের দুর্নীতি, চাঁদাবাজি ও ঘুষ-বাণিজ্য বন্ধে সরকারের সদিচ্ছাই মূল বিষয়।
এছাড়া, আগামী স্থানীয় নির্বাচন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি দলীয় নেতা-কর্মীদের জনগণের ভোটাধিকার সুরক্ষায় সোচ্চার থাকার নির্দেশনা দেন। সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের সংসদ সদস্য এবং শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply