মোঃআইয়ুব আলী,লালপুর(নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের লালপুর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে গাঁজার গাছসহ সোহরাব আলী (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি লালপুর থানাধীন ওয়ালিয়া ইউনিয়নের ওয়ালিয়া মধ্যপাড়া (মন্ডলপাড়া) গ্রামের মৃত দেলু প্রামাণিকের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত২৮ আগষ্ট লালপুর থানা পুলিশ ওয়ালিয়া মধ্যপাড়া গ্রামে সোহরাব আলীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তাঁর বসতবাড়ির ভেতরে নির্মাণাধীন একটি কক্ষের ভেতর থেকে বেআইনিভাবে রোপণকৃত একটি তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়।বসতবাড়িতে অবৈধভাবে গাঁজা চাষের অপরাধে সোহরাব আলীকে ঘটনাস্থল থেকেই আটক করে পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply