1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

জুরাইনে পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে কিশোরের পচাগলা লাশ উদ্ধার, নাম-পরিচয় শনাক্তের চেষ্টা

  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৩ সময় দৃশ্য

রাজধানীর জুরাইন এলাকায় রেলওয়ে ব্রিজের নিচে একটি পাবলিক টয়লেটের পরিত্যক্ত কক্ষ থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের (১৬) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের কপালে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।

​শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শ্যামপুর থানা-পুলিশ। পুলিশ সেখান থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, খবর পেয়ে সকালে জুরাইন রেলওয়ে ব্রিজের নিচের পাবলিক টয়লেটের একটি পরিত্যক্ত রুম থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

​পুলিশ কর্মকর্তা কামাল হোসেন আরও জানান, ধারণা করা হচ্ছে আনুমানিক ১৫ থেকে ২০ দিন আগে তার মৃত্যু হয়েছে। দীর্ঘদিনের পুরনো হওয়ায় মরদেহটি পচে গলে গেছে। তবে নিহতের ডান কপালে ফাটা আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

​নিহতের পরিচয় শনাক্তে প্রযুক্তিগত সহায়তাসহ পুলিশ কাজ করছে। পাশাপাশি এটি হত্যাকাণ্ড কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় শ্যামপুর থানায় অপমৃত্যু মামলা ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews