মোঃ হাসান লক্ষীপুর জেলা সংবাদদাতা
চাঁদপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের দিকনির্দেশনায় চাঁদপুর জেলা পুলিশের সকল থানায় একযোগে মাদকবিরোধী র্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানা, হাইমচর থানা, হাজীগঞ্জ থানা, ফরিদগঞ্জ থানা, মতলব উত্তর থানা, মতলব দক্ষিণ থানা, শাহরাস্তি মডেল থানা ও কচুয়া থানায় পৃথকভাবে আয়োজিত এসব কর্মসূচিতে সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে অনুষ্ঠিত সভায় মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকাসক্তি প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
চাঁদপুর জেলা পুলিশ মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিতে ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
মাদককে না বলুন—মাদকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তুলুন।
Leave a Reply