মোঃ হাসান লক্ষীপুর জেলা প্রতিনিধি:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া বাজারের পূর্ব পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবাহী ড্রাম ট্রাক রাস্তার পাশের খালে পড়ে গেছে। এতে ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সামনের বাম পাশের একটি চাকা ছিটকে পড়ে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে মালবাহী ড্রাম ট্রাকটি সড়ক দিয়ে যাওয়ার সময় চালকের ঘুমঘুম ভাব থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ট্রাকটি সড়কের ডান পাশ থেকে বিপরীত পাশে গিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়।
দুর্ঘটনায় ট্রাকের চালক গুরুতর আহত এবং হেলপার সামান্য আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহত চালক ও হেলপারকে উদ্ধার করতে সহযোগিতা করেন।
খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘট/নাকবলিত ট্রাকটি পরিদর্শন করে। আহত চালক ও হেলপার বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
Leave a Reply