মোঃ হাসান লক্ষীপুর জেলা প্রতিনিধি।:
লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি কবরস্থান থেকে ব্যাগভর্তি ২৪ কেজি সিসা এবং গুলির খালি ধাতব অংশ (খোসা) উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার ৬ নং কেরোয়া বাইতুন নূর জামে মসজিদের কবরস্থানের পাশ থেকে ঘটনাটি ঘটেছে।
একটি স্থানীয় কবরস্থানে অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগটি তল্লাশি করে ভেতরে থাকা ২৪ কেজি সিসা এবং বিভিন্ন আগ্নেয়াস্ত্রের গুলির ব্যবহার করা ধাতব অংশ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উদ্ধারকৃত সিসা ও গুলির ধাতব অংশগুলো কার বা কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, সে বিষয়ে তদন্ত চলছে। ঘটনার পেছনে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) / মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply