1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

ইবি ‘লেখক ফোরাম’এর পূর্নাঙ্গ কমিটি গঠন

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৫৫ সময় দৃশ্য

ওসমান গণি,ইবি প্রতিনিধি:

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম’ ইবি শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৫ শে আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মোঃ রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

এতে সভাপতি হিসেবে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফী বিভাগের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী মো: রবিউস সানি জোহা এবং সাধারণ সম্পাদক হিসেবে বাংলা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোজাহিদ হোসেন মনোনীত হয়েছেন।

১৭ সদস্যবিশিষ্ট এ কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি: আহসানা হাবিবা অরনা, যুগ্ম-সাধারণ সম্পাদক: ফারদিন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক: মো: রাব্বি শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক : এস এম রেদোয়ানুল হাসান, অর্থ সম্পাদক:আল-আমিন ইসলাম, দপ্তর সম্পাদক: হাবিব আল মিসবাহ, উপ-দপ্তর সম্পাদক: আমিমুল ইসলাম নাজিফ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: মো: নাছাত, সাহিত্য, প্রকাশনা ও পাঠচক্র সম্পাদক: মরিয়ম ফেরদৌস, প্রচার সম্পাদক: আজহারুল ইসলাম পিয়াস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মোছা : নূর ছানজিদাহ স্মৃতি, সম্পাদকীয় পর্ষদ সদস্য: রূপালী আক্তার ও পিজুস কুমার এবং কার্যনির্বাহী সদস্য : শীলা আখতার ও সাদিকুর রহমান।

নব-মনোনীত সভাপতি মোঃ রবিউস সানি জোহা কমিটির সকলকে অভিনন্দন ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “সবার সহযোগিতা ও সম্মিলিত প্রয়াসে লেখক ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আমরা এগিয়ে যেতে চাই। সৃজনশীলতা, মননশীলতা ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের শাখাকে একটি সমৃদ্ধ ও আলোকিত সাহিত্যিক ও বুদ্ধিবৃত্তিক পরিসর হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। লেখক ফোরাম এর সকল সদস্য, সহযোগী সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় আমাদের পথচলা আরও সফল হবে—এই প্রত্যাশা রাখি।

নব-মনোনীত সাধারণ সম্পাদক মো: মোজাহিদ হোসেন বলেন, “বাংলাদেশ তরুণ লেখক ফোরাম সবসময় তরুণ লেখকদের নিয়ে কাজ করে। কেননা তরুণ সমাজই দেশের মুল চালিকাশক্তি। সেই জায়গা থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে বিশ্ববিদ্যালয়ের যারা নতুন শিক্ষার্থী, যারা লিখতে ভালোবাসে, লিখতে আগ্রহী তাদেরকে সৃজনশীল ও মুক্তচিন্তার লেখক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করা । যাতে আমরা সবাই আমাদের লেখনীর মাধ্যমে এই দেশ ও এই সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারি। এ জন্য আমি সংগঠনের সকলের সহযোগিতা কামনা করছি।”

উল্লেখ্য ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, জাতীয় ও অনলাইন পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি । বর্তমানে দেশের ২২টির বেশি পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজ ও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে তরুণ লেখকদের সর্ববৃহৎ এই সংগঠনটি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews