এম এ বাছির রাজা, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মাধবপুর পৌরসভার একাধিকবার নির্বাচিত সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা শাহ মো. মুসলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে মাধবপুর পৌর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকাল পর্যন্ত তিনি মাধবপুর থানা পুলিশের হেফাজতে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, শাহ মো. মুসলিমের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া, সরাইল ও ঢাকায় পৃথক তিনটি চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বলেন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মঙ্গলবার রাতে পৌর এলাকার স্বপন মিয়ার বাড়ি থেকে শাহ মো. মুসলিমকে গ্রেপ্তার করা হয়েছে।
Leave a Reply