1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম
৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: প্রধান আসামি খালেক হাওলাদারের জামিন ত্রিশালে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান পাঁচ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান জ্বালানি বাজারে নতুন উদ্বেগ: আবার বাড়ছে তেলের দাম গাজী নজরুলের এমপি পদ কি বহাল থাকবে, উঠছে নানা প্রশ্ন অনুমোদন ছাড়িয়ে গোপন গুদামে শুল্কমুক্ত মদ, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা সংরক্ষিত নারী আসন বিএনপি জোটেরই থাকছে, উপনির্বাচনের ঘোষণা ইসির মিষ্টির পদত্যাগ, সংরক্ষিত নারী আসন শূন্য

ভারতে স্বামীর মরদেহ নিয়ে ৮ দিন হয়রানির শিকার বাংলাদেশি নারী, হাইকমিশনের হস্তক্ষেপে মুক্তি

  • আপডেটের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ সময় দৃশ্য

ভারতের বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে টানা আট দিন ধরে স্বামী মোহাম্মদ আবদুল হাকিম শাবুজের (৩২) মরদেহ এবং নিজের পাসপোর্ট আটকে রেখে হয়রানির শিকার হয়েছেন তানজিলা ইসলাম আশা নামের এক বাংলাদেশি নারী। পরবর্তীতে ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের কার্যকর হস্তক্ষেপে বকেয়া বিল মওকুফ সাপেক্ষে তিনি স্বামীর মরদেহ ও পাসপোর্ট বুঝে পেয়েছেন।

​ভুক্তভোগী তানজিলা ইসলাম আশা জানান, তাঁর স্বামী নওগাঁর বাসিন্দা এবং বাংলাদেশের একজন চুক্তিভিত্তিক সরকারি শিক্ষক ছিলেন। কিডনির উন্নত চিকিৎসার জন্য গত ৫ সেপ্টেম্বর তাঁরা ভারতের বেঙ্গালুরু যান। চিকিৎসা চলাকালীন সংক্রমণ দেখা দিলে ১৪ সেপ্টেম্বর তাঁর স্বামীর ডান পা কেটে ফেলতে হয় এবং পরবর্তীতে শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। আইসিইউ ও লাইফ সাপোর্টে রাখার পর ১৮ সেপ্টেম্বর দুপুরে তিনি মারা যান।

​স্বামীর মৃত্যুর পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসাবাবদ বকেয়া ৩৫ লাখ ৭৯ হাজার রুপি দাবি করে এবং তা পরিশোধ না করা পর্যন্ত মরদেহ ও তানজিলার পাসপোর্ট আটকে রাখে। পূর্ব পরিশোধিত সাড়ে ৭ লাখ রুপির কোনো রসিদ না দেওয়া এবং আগে থেকে খরচের বিষয়ে স্পষ্ট না করার অভিযোগ তোলেন ওই নারী।

​হাসপাতাল কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে নিদারুণ অসহায়ত্বের মুখোমুখি হয়ে তানজিলা বাংলাদেশ হাইকমিশনের সহায়তার আবেদন জানান। হাইকমিশনের পক্ষ থেকে যোগাযোগের পর হাসপাতাল কর্তৃপক্ষ বকেয়া বিল পুরোপুরি শূন্য হিসেবে গণ্য করে আনুষ্ঠানিকভাবে মরদেহ ও পাসপোর্ট ফেরত দেয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে