1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

লাহারকান্দিতে ৪৩ পিস ইয়াবাসহ যুবক আটক

  • আপডেটের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯ সময় দৃশ্য

মোঃ হাসান লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নে ৪৩ পিস ইয়াবাসহ জসিম নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী ও বিট পুলিশিং কমিটির সদস্যরা।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের চাঁদখালী গ্রামের হাজী মার্কেট এলাকায় তাকে আটক করা হয়। পরে সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আটক জসিম লাহারকান্দি ইউনিয়নের রামানন্দী গ্রামের ইদ্রিস হাজী বাড়ির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, জসিম ইয়াবা নিয়ে স্টার লাইন পরিবহনের একটি বাসে করে জকসিন এলাকায় আসে। বিষয়টি সন্দেহ হলে বিট পুলিশিং কমিটির সদস্যরা তাকে চাঁদখালী হাজী মার্কেট এলাকায় থামিয়ে তল্লাশি চালান। এ সময় তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
লাহারকান্দি বিট পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক হানিফ ভূইয়া বলেন, “মাদক আমাদের এলাকার যুবসমাজকে ধ্বংস করছে। মাদকের বিরুদ্ধে আমরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে নিয়মিতভাবে কাজ করছি। সন্দেহজনক গতিবিধি দেখে জসিমকে আটক করে তল্লাশি চালানো হয়। তার কাছ থেকে ইয়াবা পাওয়ার পর পুলিশকে খবর দিয়ে তাকে হস্তান্তর করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও বহনকারীদের বিরুদ্ধে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, “স্থানীয় বিট পুলিশিং কমিটির সদস্যরা জসিমকে ইয়াবাসহ আটক করে পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে তাকে থানায় আনা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews