1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

রায়পুরেও ‘হানি ট্র্যাপ’ এর সদস্য পাওয়া গেলো, নারীসহ কয়েকজন আটক।

  • আপডেটের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ সময় দৃশ্য

মোঃ হাসান লক্ষীপুর জেলা প্রতিনিধি।

রায়পুরে ‘হানি ট্র্যাপের’ মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে সাদিয়া সুলতান শারমিন নামে এক নারী ও তার স্বামীসহ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

অভিযোগ রয়েছে, ওই নারী ও তার স্বামীসহ একটি চক্র রায়পুরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে এক জায়গায় দীর্ঘদিন অবস্থান না করে কথিত ‘হানি ট্র্যাপের’ মাধ্যমে ভুক্তভোগীদের ফাঁদে ফেলতেন। পরে তাদের জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ আদায় করে আবার অন্য এলাকায় বাসা ভাড়া নিতেন বলে অভিযোগ।

দীর্ঘদিন ধরে তারা এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এর আগেও কয়েকবার পুলিশের হাতে আটক হলেও ভুক্তভোগীরা থানায় অভিযোগ না করায় আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি বলে জানান পুলিশ।

সর্বশেষ পুরোনো ফ্রিজ বিক্রির প্রলোভন দেখিয়ে ফ্রিজ কেনাবেচা ও মেরামতের সঙ্গে জড়িত এক ব্যবসায়ীকে বাসায় ডেকে নিয়ে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ ওঠে।

অভিযোগ অনুযায়ী, তাকে গলায় ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে সঙ্গে থাকা নগদ টাকা এবং বিকাশ থেকে টাকা নেওয়া হয়। একই সঙ্গে বিষয়টি কাউকে জানালে প্রাণে হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সাদিয়া সুলতানা শারমিনসহ কয়েকজনকে আটক করেছে।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews