1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

লক্ষ্মীপুরে ডিএনসির অভিযানে ৩ মাদকসেবী আটক, কারাদণ্ড

  • আপডেটের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ সময় দৃশ্য

মো: হাসান, লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে তিন মাদকসেবীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুই পিস ইয়াবা ও পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, লক্ষ্মীপুরের পরিদর্শক আতাউর রহমানের দিকনির্দেশনায় উপ-পরিদর্শক আদনান আরিফ রিফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সদর থানাধীন দালাল বাজার ইউনিয়ন ও রায়পুর পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধুপুর এলাকার মৃত একু বেপারীর ছেলে মো. দেলোয়ার হোসেন দেলু (৫০), সদর উপজেলার ৪ নম্বর ওয়ার্ড মহাদেবপুর এলাকার মৃত তোফায়েল আহম্মেদের ছেলে আমির হোসেন বাবুল (৫২) এবং দালালবাজার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মহাদেবপুর এলাকার মৃত নুর হোসেন সেলিমের ছেলে আশরাফুল হোসেন শাকিল (৪০)।

ডিএনসি সূত্রে জানা যায়, অভিযানে আটক তিনজনের কাছ থেকে মোট ২ পিস ইয়াবা ও ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে আটক ব্যক্তিদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খান-এর সামনে হাজির করা হলে তিনি তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews