1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

গাইবান্ধায় রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস নতুন মামলায় গ্রেপ্তার

  • আপডেটের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ সময় দৃশ্য

গাইবান্ধার পলাশবাড়ীতে ৮১ ফুট উঁচু রাম বিগ্রহ (মূর্তি) নির্মাণের ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে নতুন একটি প্রতারণা মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

​পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, হরিদাস চন্দ্রের বিরুদ্ধে টাকা নিয়েও ফ্ল্যাট হস্তান্তর না করার অভিযোগে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করেছিলেন মাহবুবুর রহমান নামে এক ভুক্তভোগী। এই প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন এবং শুনানি শেষে জামিন আবেদন নাখোচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

​এর আগে, অর্থ পাচার (মানি লন্ডারিং) সংক্রান্ত অপরাধের অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে গ্রেপ্তার করেছিল। সেই মামলায় পুলিশি রিমান্ড ও জিজ্ঞাসাবাদ শেষে তিনি কারাগারে আটক ছিলেন। সিআইডির মূল মামলাটি চলমান থাকা অবস্থাতেই নতুন এই ফ্ল্যাট জালিয়াতির মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো।

​উল্লেখ্য, গাইবান্ধার পলাশবাড়ীতে বিশাল আকৃতির রাম বিগ্রহ ও মন্দির নির্মাণের কথা বলে হরিদাস চন্দ্র তরণী দাস দেশ-বিদেশের বিপুল সংখ্যক মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদা ও অনুদান সংগ্রহ করেন। পরবর্তীতে সংগৃহীত অর্থের হিসাব ও ব্যবহারের বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয় এবং আর্থিক অনিয়মের একাধিক অভিযোগ প্রকাশ্যে আসে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews