পদ্মা সেতুতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। দ্রতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে উল্টে যায়। এতে বেশ কয়েকজন যাত্রী হতাহত হয়েছেন বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি পদ্মা সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারান। বাসটি বিকট শব্দে সেতুর সাইড রেলিংয়ে সজোরে ধাক্কা দেয় এবং রেলিং ভেঙে দুমড়ে-মুচড়ে রাস্তার ওপর উল্টে যায়। ঘটনার পরপরই সেতুতে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে পদ্মা সেতু উত্তর ও দক্ষিণ থানা পুলিশ, সেতু কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাকবলিত বাসটি থেকে আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সেতু কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, বাসের দ্রুতগতি নাকি যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ক্ষতিগ্রস্ত স্থানে যান চলাচল স্বাভাবিক করতে এবং রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নেওয়ার কাজ চলছে।
Leave a Reply