1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

রায়পুরে ৩৫ লাখ টাকার স্বর্ণালংকার চুরি, দুই কিশোর গ্রেপ্তার

  • আপডেটের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২৭ সময় দৃশ্য

মোঃ হাসান লক্ষীপুর জেলা প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুরে বসতঘরে ঢুকে প্রায় ৩৫ লাখ ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার চুরির ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা ও চোরাই প্রায় ৩ ভরি ১০ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১১ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে রায়পুর উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়নের দেবীপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শবনম ফেরদৌস চৌধুরী (৫৪)-এর বসতঘরে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা ঘরে প্রবেশ করে প্রায় ৩৫ লাখ ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে যায়। এ ঘটনায় ১২ আগস্ট রায়পুর থানায় মামলা করা হয়।

মামলার রহস্য উদঘাটনে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেকের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবার তত্ত্বাবধানে রায়পুর থানার একটি চৌকস আভিযানিক দল অভিযান চালায়।

অভিযানে সন্দেহভাজন ও ঘটনায় জড়িত দুই কিশোর—ফাহাদ হোসেন (১৬) ও সিফাত (১৭)-কে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জনৈক সুইটি আক্তার, খোকন সর্দার ও শ্রী সুমন বণিকের সহায়তায় স্বর্ণ বিক্রির নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা এবং চোরাই প্রায় ৩ ভরি ১০ আনা স্বর্ণ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার দুই কিশোরকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, তাদের দেওয়া তথ্য অনুযায়ী সুইটি আক্তার, খোকন সর্দার ও সুমন বণিকের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলছে।

চুরির ঘটনায় দ্রুত আসামি গ্রেপ্তার ও স্বর্ণ উদ্ধারের বিষয়টি লক্ষ্মীপুরে পুলিশের সাম্প্রতিক চুরি মামলার তদন্ত তৎপরতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews