1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

নগদ টাকাসহ ৩ সাইবার অপরাধী গ্রেফতার

  • আপডেটের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২৩ সময় দৃশ্য

মোঃআইয়ুব আলী লালপুর (নাটোর)প্রতিনিধি:

সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মেসেজিং অ্যাপের আইডি হ্যাক করে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নাটোরের লালপুরে চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন এবং প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।​ গত২৯ আগস্ট বিকেল গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল জলিলের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। উপজেলার মোহরকয়া এলাকার মোঃ সুজন মন্ডলের টিনশেড ঘর থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।​গ্রেফতারকৃতরা হলেন— মোহরকয়া (ভাঙ্গাপাড়া) গ্রামের মোঃ মাসুদ রানার ছেলে মোঃ মারুফ আলী (২১), একই এলাকার মোঃ সুজন মন্ডলের ছেলে মোঃ মেহেদী হাসান ওরফে সবুজ (২৩) এবং বিলমাড়ীয়া (হাউসপাড়া) গ্রামের মোঃ উফাজ মালিথার ছেলে মোঃ আতিকুর রহমান (২০)।​পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমোসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমের আইডি হ্যাক করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল।​ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার (৩০ আগস্ট) বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হবে।#মোঃআইয়ুব আলী# লালপুর সংবাদদাতা#নাটোর# মোবাইল নং-০১৭৪০৮৭৬০৮০।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews