মোঃআইয়ুব আলী, নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইনসহ মোঃ লাম সরকার (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলার মহরকয়া (পশ্চিমপাড়া) গ্রামে আসামির নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত লাম সরকার ওই এলাকার মোঃ আসমত সরকার ও মোছাঃ জোসনা বেগমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিঃ) মোঃ আঃ জলিল সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামির কাছ থেকে অবৈধ ৩০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ও ৮(ক) ধারায় লালপুর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে।
Leave a Reply