মোঃ হাসান, লক্ষীপুর জেলা প্রতিনিধি:
জাতীয় নাগরিক পাটি (এনসিপি) সাংগঠনিক সফর ও মতবিনিময় সভায় যোগ দিতে আগামীকাল লক্ষ্মীপুর আসছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম রূপকার ও এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম। তাঁর সঙ্গে কেন্দ্রীয় কমিটির একাধিক শীর্ষস্থানীয় নেতা ও জুলাই বিপ্লবের তরুণ যোদ্ধারা উপস্থিত থাকবেন।
প্রধান অতিথি: সারজিস আলম (মুখ্য সংগঠক, জাতীয় নাগরিক পার্টি)
বিশেষ উপস্থিতি: এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা ও উপজেলা পর্যায়ের সমন্বয়ক ও কর্মীবৃন্দ। এবং রায়পুর পৌরসভার মেয়র পদপ্রার্থী জনাব ইব্রাহিম খলিল সহ রায়পুরের শীর্ষ নেত্রবিন্দু উপস্থিত থাকবেন।
সংবাদের মূল বিষয়বস্তু
দলীয় সূত্রের জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, নতুন রাজনৈতিক ধারার প্রসার এবং দেশের বর্তমান সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে মাঠপর্যায়ের কর্মীদের চাঙ্গা করতেই এই সফরের আয়োজন।
সভায় জুলাই শহিদদের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় পর্যায়ে এনসিপির সাংগঠনিক কমিটি শক্তিশালীকরণ বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ গঠন এবং দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবেন সারজিস আলম।
Leave a Reply