1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

সাভারের তেঁতুলঝোড়ায় চারা বিতরণ করলেন এমপি আমান উল্লাহ আমান

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৫২ সময় দৃশ্য

শহীদুল ইসলাম শরীফ, ঢাকা জেলা প্রতিনিধি :

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বিপ্লবের লক্ষ্যে সাভারে বৃক্ষরোপণ ও সর্বসাধারণের মাঝে ফলের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিশেষ নির্দেশনা মোতাবেক সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে এই পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করা হয়।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন প্রাঙ্গণে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের জাতীয় সংসদ সদস্য আমান উল্লাহ আমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশব্যাপী বৃক্ষরোপণ বাস্তবায়নে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেছেন। একটি সুস্থ ও সুন্দর সবুজ বাংলাদেশ গড়ে তুলতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।” তিনি কেবল চারা রোপণ নয়, বরং সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করার জন্য স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান।
সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্য, স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে তেঁতুলঝোড়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দাদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews