1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
পোশাক বানিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই: এএসআই ইলিয়াসের ভাইরাল মন্তব্যে তোলপাড় পিচ্চি রাজার পলায়ন: সেই প্রিজনভ্যান চালকের বাড়ি থেকে নগদ টাকা উদ্ধার মারা গেছেন সাবেক ছাত্রনেতা জাকির হোসাইনের বাবা শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’, প্রধান শিক্ষক আটক ভারতীয় গণমাধ্যমের ওপর নির্ভর না, ঢাকার ঘোষণার অপেক্ষা করুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটের জরুরি বৈঠক: সেনাপ্রধানদের নিয়ে যৌথ সিদ্ধান্তের ডাক পাকিস্তানের সাংবাদিকদের উপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, কারণ দর্শানোর নোটিশ ৬ জনকে ২৭ বছর পর ধরা পড়ল জাল সনদ: মাউশির তদন্তে শিক্ষক বরখাস্ত, ফেরত দিতে হবে সরকারি সব টাকা ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করল সরকার বৈধ বিদ্যুৎ লাইন ও ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধের দাবিতে অটোরিকশা শ্রমিকদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ থেকে হলে মোদি ঢাকা সফর করতেন’: প্রশ্ন হুমায়ুন কবিরের

  • আপডেটের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৩১ সময় দৃশ্য

ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার (৫ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর সমাপনী দিনে বক্তব্য শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ সংক্রান্ত বেশ কিছু প্রশ্নের উত্তর দেন।
​প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং তার নানা রাজনৈতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর প্রসঙ্গে প্রশ্ন তুলে তিনি বলেন, “২ হাজার মানুষ হত্যা ও ৩ থেকে ৪ হাজার মানুষ গুমের দায়ে অভিযুক্ত একজন ব্যক্তি ভারতে পালিয়ে গিয়ে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্নভাবে বিরক্ত করার চেষ্টা করছেন। পরিস্থিতি যদি উল্টো হতো এবং বাংলাদেশ থেকে কেউ ভারতের দিকে এমন ভূমিকা রাখতো, তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি ঢাকা সফর করতেন?”
​প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ভারত সফর এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন কি না—এ বিষয়ে সফরটি হওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। প্রধানমন্ত্রী কখনোই বলেননি যে তিনি ভারত সফর করবেন না।”
​একটি নতুন সরকারের চ্যালেঞ্জের কথা স্মরণ করিয়ে দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদ্যমান কূটনৈতিক জটিলতা ও চ্যালেঞ্জগুলোর সমাধানে আলোচনা অব্যাহত রয়েছে। দুই দেশের এনগেজমেন্ট ও ডায়ালগের মাধ্যমেই ইতিবাচক একটি সমাধান আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
​প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লির সফরের চূড়ান্ত তারিখ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন, হুট করে কাল-পরশুর মধ্যে তারিখ নির্ধারণ হবে না। বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষা পায় এবং যা দেশের জন্য মঙ্গলজনক হয়, সে সিদ্ধান্তই সরকার গ্রহণ করবে। একইসাথে গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়নসহ অন্যান্য দ্বিপক্ষীয় বিষয়ে উভয় দেশের জাতীয় স্বার্থ বিবেচনা করেই দুই দেশের সরকার একসঙ্গে বসবে বলে তিনি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews