1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
পোশাক বানিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই: এএসআই ইলিয়াসের ভাইরাল মন্তব্যে তোলপাড় পিচ্চি রাজার পলায়ন: সেই প্রিজনভ্যান চালকের বাড়ি থেকে নগদ টাকা উদ্ধার মারা গেছেন সাবেক ছাত্রনেতা জাকির হোসাইনের বাবা শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’, প্রধান শিক্ষক আটক ভারতীয় গণমাধ্যমের ওপর নির্ভর না, ঢাকার ঘোষণার অপেক্ষা করুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটের জরুরি বৈঠক: সেনাপ্রধানদের নিয়ে যৌথ সিদ্ধান্তের ডাক পাকিস্তানের সাংবাদিকদের উপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, কারণ দর্শানোর নোটিশ ৬ জনকে ২৭ বছর পর ধরা পড়ল জাল সনদ: মাউশির তদন্তে শিক্ষক বরখাস্ত, ফেরত দিতে হবে সরকারি সব টাকা ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করল সরকার বৈধ বিদ্যুৎ লাইন ও ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধের দাবিতে অটোরিকশা শ্রমিকদের বিক্ষোভ মিছিল

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’, প্রধান শিক্ষক আটক

  • আপডেটের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২৪ সময় দৃশ্য

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার ব্যানারে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ বাক্যটি ব্যবহারের অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে (৪৮) আটক করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তাঁকে আটক করা হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়ার উদ্যোগে বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি তিল্লী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে ফিরে আসে। শোভাযাত্রায় ব্যবহৃত একটি ব্যানারে লেখা ছিল ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’।

​শোভাযাত্রা শেষে বিদ্যালয় মাঠে আলোচনা সভা চলাকালে ব্যানারের বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসে। তারা বিষয়টি সাটুরিয়া থানা-পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যানারটি জব্দ করে এবং প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

​বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক সোরহাব হোসেন জানান, প্রধান শিক্ষক নিজেই এই ব্যানারটি নিয়ে এসেছিলেন। আটক আবুল হাশেম ভূঁইয়া মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাসিন্দা এবং পুলিশের দাবি অনুযায়ী তিনি স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পদে রয়েছেন।

​সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ব্যানারটি জব্দ করে প্রধান শিক্ষককে আটক করেছে। তাঁকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews