বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীরকে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজনস) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সেনাসদরের সিদ্ধান্ত মোতাবেক তাকে প্রেষণে কারাদপ্তরের শীর্ষ পদে পদায়ন করা হয়। পরবর্তীতে তিনি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত কারা মহাপরিদর্শক কারাগারগুলোতে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কারাবন্দীদের সংশোধন ও পুনর্বাসন নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন। একইসঙ্গে কারা প্রশাসনে শৃঙ্খলা রক্ষা, স্বচ্ছতা আনয়ন এবং অনিয়ম রোধে কঠোর অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সামরিক জীবনের দীর্ঘ ক্যারিয়ারে ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ নানা পদে অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। কারাদপ্তরে তার এই নতুন পদায়নকে প্রশাসনিক শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারের ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
Leave a Reply