1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবসে মাধবপুরে প্রবীণ শিক্ষকদের সম্মাননা চোরকে ধাওয়া করে ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করলেন ট্রাফিক সার্জেন্ট প্রিজন ভ্যান খুলে দেন এসআই প্রবীর, অপেক্ষমাণ প্রাইভেট কারে পালান পিচ্চি রাজা জগন্নাথ হলের ৯ তলা থেকে পড়ে ঢাবি শিক্ষার্থী আহত ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে কুড়াল দিয়ে হামলা, ইসরাইলে চাপে নেতানিয়াহু ‘কিডনি আবার গজাবে’ দালালের প্রতারণায় নেপালের হোকসে এখনো ‘কিডনি ভ্যালি’ আবাসন মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানিসম্পদ ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস দামুড়হুদায় মাদ্রাসার নামে ভুয়া রশিদ দিয়ে চাঁদা আদায়, আটক ৩ কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

প্রিজন ভ্যান খুলে দেন এসআই প্রবীর, অপেক্ষমাণ প্রাইভেট কারে পালান পিচ্চি রাজা

  • আপডেটের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৭ সময় দৃশ্য

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে পুলিশের প্রিজন ভ্যান থেকে আলোচিত ৩০ মামলার আসামি ‘পিচ্চি রাজা’ পালানোর যে ঘটনা এতদিন বলা হচ্ছিল, তদন্তে তার ভিন্ন চিত্র উঠে এসেছে। পুলিশের দাবি, গাজীপুরের বাইমাইল এলাকা থেকে নয়, ঢাকার তাঁতীবাজার এলাকা থেকেই তিনি পালিয়ে যান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁর বোনসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার দুপুরে গাজীপুর মহানগর পুলিশের সদর দপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।

পুলিশ কমিশনার জানান, গত ২৭ সেপ্টেম্বর সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ আসামিকে ঢাকার আদালতে হাজিরা ও মামলার শুনানির জন্য নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষে রাতে তাঁদের আবার কাশিমপুর কারাগারে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। পথে পিচ্চি রাজা পালিয়ে যান।

সাজানো হয়েছিল বাইমাইলের পালানোর ঘটনা

প্রাথমিকভাবে দায়ের করা মামলায় বলা হয়েছিল, রাত সাড়ে ৮টার দিকে প্রিজন ভ্যানটি গাজীপুরের বাইমাইল এলাকায় পৌঁছালে স্কট পার্টির সঙ্গে থাকা এসআই প্রদীপ কুমার পিচ্চি রাজাকে টয়লেট করানোর কথা বলে গাড়ি থেকে নামান। এরপর সুযোগ বুঝে তিনি দৌড়ে পালিয়ে যান। বাকি ২৯ আসামিকে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিজন ভ্যানের সঙ্গে থাকা কয়েকজন পুলিশ সদস্য ও চালককে সাময়িক বরখাস্ত করা হয়। পাশাপাশি ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। পরে ২৯ সেপ্টেম্বর মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তদন্তে বেরিয়ে আসে ভিন্ন তথ্য

তদন্তে পুলিশ জানতে পারে, ঢাকা জেলা জজকোর্ট থেকে ২৯ আসামিকে নিয়ে কাশিমপুরের উদ্দেশে রওনা দেওয়ার পর তাঁতীবাজারের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে প্রিজন ভ্যান থামানো হয়।

সেখানে স্কট পার্টির ইনচার্জ এসআই প্রবীর বিশ্বাস চালক নায়েক কামাল হোসেনের কাছ থেকে গাড়ির চাবি নিয়ে পিচ্চি রাজা ও হাজতি বাশারকে ভ্যান থেকে বের করে সামনের দিকে নিয়ে যান। পরে বাশারকে চালকের আসনের পাশে বসানো হয়।

পুলিশের তদন্ত অনুযায়ী, ওই সময় পিচ্চি রাজা ও এসআই প্রবীর আর প্রিজন ভ্যানে ওঠেননি। ঘটনাস্থলে আগে থেকেই অপেক্ষমাণ একটি প্রাইভেট কারে উঠে সেখান থেকে পালিয়ে যান পিচ্চি রাজা।

পরে তৈরি করা হয় পালানোর ‘গল্প’

পুলিশ কমিশনারের ভাষ্য অনুযায়ী, তাঁতীবাজার থেকে পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার পর এসআই প্রবীর রাত সাড়ে ৮টার দিকে মামলার এজাহারে উল্লেখ করা বাইমাইল এলাকার ঘটনাস্থলে যান। সেখানে তিনি আবার প্রিজন ভ্যানে উঠে স্কট পার্টির সদস্যদের নিয়ে পিচ্চি রাজার পালিয়ে যাওয়ার একটি সাজানো ঘটনা তৈরি করেন।

তদন্তকারী দল বিভিন্ন সাক্ষ্য, আলামত ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে এই তথ্যের সত্যতা পায় বলে জানিয়েছে পুলিশ।

বোনসহ দুই পুলিশ সদস্য গ্রেপ্তার

ঘটনায় জড়িত থাকার অভিযোগে পিচ্চি রাজার বোন তাসলিমা, স্কট লিডার এসআই প্রবীর কুমার এবং প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় চালক কামাল হোসেনের বাড়ি থেকে নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।

ঘটনার সঙ্গে জড়িত আরও ব্যক্তিদের পাশাপাশি পলাতক আসামি পিচ্চি রাজাকেও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews