মোঃ হাসান জেলা লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়া ১১নং চর রমনী মোহন ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত সড়ক ও বেড়িবাঁধ সরেজমিনে পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি ইউনিয়নের ভাঙা পোল ব্রিজ, বেড়ীর মাথা থেকে মজু চৌধুরীর হাট পর্যন্ত বেড়িবাঁধসহ এলাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কের বর্তমান সার্বিক অবস্থা প্রত্যক্ষ করেন।
এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কারকাজের উদ্যোগ গ্রহণের লক্ষ্যেই এই পরিদর্শন অনুষ্ঠিত হয়। পরিদর্শনকালে সংসদ সদস্য স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং দ্রুত টেকসই সংস্কার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন
Leave a Reply