1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

রায়পুর কামিল মাদ্রাসায় স্টুডেন্ট ওয়েলফেয়ার বৃত্তি পরীক্ষা ২০২৬ সম্পন্ন

  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ সময় দৃশ্য

মোঃ হাসান লক্ষীপুর জেলা প্রতিনিধি:

 

উৎসবমুখর পরিবেশে ও সুষ্ঠু ব্যবস্থাপনায় রায়পুর কামিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত হলো ‘দি স্টুডেন্ট ওয়েলফেয়ার’ বৃত্তি পরীক্ষা ২০২৬। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে শনিবার কেন্দ্রজুড়ে এক প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক পরিবেশের সৃষ্টি হয়।
পরীক্ষাকেন্দ্রে সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পরীক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে কেন্দ্রে প্রবেশ করে এবং তাদের মধ্যে আলাদা এক উদ্দীপনা লক্ষ করা যায়। হল পরিদর্শনে আসেন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দায়িত্বশীল প্রতিনিধি এবং রায়পুর কামিল মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ।
পরিদর্শন শেষে সংগঠনের প্রতিনিধিদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মাঝে মেধা বিকাশ, সুস্থ প্রতিযোগিতা বৃদ্ধি ও পড়াশোনায় উৎসাহ জোগানোর লক্ষ্যেই প্রতি বছর এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। কেন্দ্র সচিব ও মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পূর্ণ নকলমুক্ত ও শান্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে জানায়, পরীক্ষার প্রশ্নপত্র মানসম্মত ও পরিচ্ছন্ন ছিল। অভিভাবকদের মতে, এ ধরনের আয়োজন ক্ষুদে শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন ও ভবিষ্যৎ পরীক্ষার প্রস্তুতি গ্রহণে বড় ভূমিকা রাখবে।
পরীক্ষা শেষে আয়োজক কমিটির প্রতিনিধিরা ধন্যবাদ জানান রায়পুর কামিল মাদ্রাসা কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবী সদস্য এবং অভিভাবকবৃন্দকে যাদের সহযোগিতায় পুরো পরীক্ষাটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই পরীক্ষার ফলাফল প্রকাশ এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে