1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

মাধবপুরে বিএনপির একাংশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেটের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭১ সময় দৃশ্য

এম এ বাছির রাজা, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে হবিগঞ্জের মাধবপুরে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথমে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে শাহজীবাজার এলাকায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজিদুর রহমান সজলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান টিটু, ছাতিয়াইন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দিয়ারিশ মিয়া, যুবদল সভাপতি জাবেদ মিয়া, বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি হাজী আব্বাস উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাবুল আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, সৈয়দ নাজমুল, অলিউর রহমান ও আবদুল আওয়ালসহ স্থানীয় নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করে এমন যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টি করে দেশের স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না। রাজনৈতিকভাবে যেকোনো ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন। একই সঙ্গে সাধারণ মানুষের জানমাল ও চলাচলে যাতে কোনো ধরনের ভোগান্তি না হয়, সেদিকেও সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, দেশের জনগণ শান্তি ও স্থিতিশীল পরিবেশ চায়। তাই কোনো পক্ষ যাতে সন্ত্রাস, অগ্নিসংযোগ বা নৈরাজ্যের মাধ্যমে জনজীবনে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
এ সময় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews