রাজনীতি, ধর্ম এবং ধর্ম ব্যবসা কোনোভাবেই এক বিষয় নয় উল্লেখ করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, দেশে ধর্মকে পুঁজি করে একশ্রেণীর মানুষ ‘বেহেশত ও দোজখের টিকিট’ বিক্রি করছে।
সম্প্রতি এক আলোচনায় তিনি বলেন, ধর্মভিত্তিক অপপ্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। কেউ যদি তাদের এই তথাকথিত ‘টিকিট’ বা মতাদর্শ গ্রহণ করতে না চায়, তবে তাকে সমাজ ও মানুষের কাছে হেয় প্রতিপন্ন করা হয় এবং খারাপ হিসেবে উপস্থাপন করা হয়।
অ্যাডভোকেট ফজলুর রহমান জোর দিয়ে বলেন, ব্যক্তির খাঁটি বিশ্বাস ও অনুভূতির জায়গা হলো ধর্ম, যা রাজনীতির স্বার্থে ব্যবহার করা অনুচিত। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে যারা ব্যবসা ফাঁদে, তারা মূল ধর্মের চেতনার সঙ্গেই প্রতারণা করছে। রাজনীতি হবে জনগণের অধিকার ও কল্যাণের জন্য, আর ধর্ম হবে নৈতিকতা ও আধ্যাত্মিকতার জন্য—এই দুইকে মিলিয়ে ফেলে একশ্রেণীর সুবিধাবাদী গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল করছে।
তিনি দেশবাসীকে ধর্মভিত্তিক অপপ্রচার ও ধর্ম ব্যবসা সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান এবং সত্যিকারের ধর্মীয় মূল্যবোধ ও রাজনৈতিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
Leave a Reply