মো.জিসান, ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে পুলিশের অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) চরফ্যাশন থানা পুলিশের অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চরফ্যাশন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সন্দেহভাজন ওই নারীকে আটক করে তার কাছ থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক নারীকে জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply