মোঃ হাসান, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আগস্ট/২০২৬ মাসের সার্বিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মাননীয় অ্যাডিশনাল আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) মহোদয়ের সভাপতিত্বে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় সারা দেশের সকল পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনলাইনে যুক্ত হন। এই কনফারেন্সের মাধ্যমে পুলিশের সার্বিক কর্মকাণ্ড, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, আগস্ট মাসের অপরাধ চিত্র, মামলা নিষ্পত্তি এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা মূল্যায়ন ও পরবর্তী দিকনির্দেশনা প্রদান করা হয়।
উক্ত ভিডিও কনফারেন্সে লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষ থেকে সরাসরি সংযুক্ত ছিলেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক।
সভা চলাকালীন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব হোসাইন মোঃ রায়হান কাজেমী (পিপিএম-সেবা)-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
কনফারেন্সে অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের কাছে পুলিশের সেবা দ্রুত ও সহজে পৌঁছে দেওয়ার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
Leave a Reply