ঢাকার একটি হোটেলে ‘স্কুল লিডার্স কনফারেন্স ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে অক্সফোর্ড একিউএ-এর বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজা সভাপতিত্ব করেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন।
প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে প্রধান চারটি বিষয়ে আলোকপাত করেন:
কারিকুলামে সামঞ্জস্য: বাংলা, ইংরেজি বা অন্য যেকোনো মাধ্যমে পড়া শিক্ষার্থীদের মৌলিক জ্ঞান ও দক্ষতার একটি সাধারণ ন্যূনতম ভিত্তি নিশ্চিত করা হবে।
শিক্ষক প্রশিক্ষণ: পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়া কোনো শিক্ষককে শ্রেণিকক্ষের দায়িত্ব দেওয়া হবে না।
প্রযুক্তির ব্যবহার: ভবিষ্যতে প্রাথমিক শিক্ষায় খেলাধুলার মাধ্যমে শিক্ষা এবং অ্যাক্টিভিটি-ভিত্তিক শেখার ওপর জোর দেওয়া হবে। পাশাপাশি ইংরেজি মাধ্যম স্কুলগুলোর লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের (LMS) অভিজ্ঞতা কাজে লাগানো হবে।
অংশগ্রহণমূলক নীতি: নতুন কারিকুলাম প্রণয়নে শিক্ষাবিদ ও অংশীজনদের সুনির্দিষ্ট মতামত ও অভিজ্ঞতার প্রতিফলন ঘটানো হবে।
তিনি আরও জানান, সরকার অবকাঠামো, কারিকুলাম, শিক্ষক প্রশিক্ষণ ও প্রযুক্তির সমন্বিত প্রয়োগের মাধ্যমে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি সমান সুযোগের পরিবেশ তৈরি করতে কাজ করছে।
একটি উত্তর দিন