দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের চিঠির পর মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি) প্রবিধানমালা, ২০২৫’-এ প্রদত্ত ক্ষমতাবলে দেশের বিদ্যমান সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠন করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে নতুন প্রবিধানমালা অনুসরণ করে তাদের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
Leave a Reply