1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ওপেনএআইয়ে অনিয়মের অভিযোগে ৩ গবেষক ছাঁটাই, এআই নিরাপত্তা নিয়ে নতুন বিতর্ক কারিগরি শিক্ষায় চীনের মডেল অনুসরণের ঘোষণা শিক্ষামন্ত্রীর চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’ হংকংয়ের মডেল হত্যা মামলা: সুপের পাত্রে খুলি উদ্ধারের ঘটনায় বিচার শুরু আদালতের কাঠগড়ায় সাবেক স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার সরজমিনে বেড়িবাঁধ ও সড়ক পরিদর্শন বিমানবন্দরে বিশৃঙ্খলা: সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে হইচই-এ আসছে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’, মুক্তির তারিখ ঘোষণা মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা এশিয়ান গেমসে ডিআরএস বিতর্ক: আম্পায়ারের মারাত্মক ভুলে সাজঘরে ফার্নান্দো, বাংলাদেশের হার সীমান্ত চুক্তি লঙ্ঘনের অভিযোগ: বিএসএফের গুলিতে পাঞ্জাব সীমান্তে ২ পাকিস্তানি নিহত

তরুণদের কর্মসংস্থানে ঢাকায় বড় পরিসরে জব ফেয়ারের উদ্যোগ

  • আপডেটের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ সময় দৃশ্য

তরুণদের চাকরির বাজারে প্রবেশের সুযোগ তৈরি, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঢাকায় বড় পরিসরে ‘জব ফেয়ার’ আয়োজনের উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) সহায়তায় এই জব ফেয়ার বাস্তবায়িত হবে। কর্মপরিকল্পনা প্রণয়ন ও সার্বিক বাস্তবায়নে গঠন করা হয়েছে ১১ সদস্যের একটি সমন্বয় কমিটি।

​সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকা জেলা প্রশাসনের এনজিও সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিভিন্ন দেশি-বিদেশি এনজিও এবং বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​সভায় জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “একটি বৈষম্যহীন, মানবিক ও উন্নত সমাজ গঠনে সরকারের পাশাপাশি এনজিওগুলোর ভূমিকা অনস্বীকার্য।” তবে এনজিওগুলোর প্রতিটি কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি জানান, ঢাকা জেলার বিভিন্ন এলাকায় এনজিও পরিচালিত প্রকল্পগুলো মানুষের জীবনে কী ধরণের পরিবর্তন আনছে, সে সম্পর্কে প্রশাসনকে নিয়মিত অবহিত করতে হবে। এছাড়া মাঠপর্যায়ে সফল উদ্যোগগুলোর অভিজ্ঞতা পরস্পরের মধ্যে বিনিময় করার আহ্বান জানান তিনি।

​জব ফেয়ার প্রসঙ্গে জেলা প্রশাসক উল্লেখ করেন, এটি কেবল চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের সংযোগস্থল হবে না; বরং প্রশিক্ষণ, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। নতুন গঠিত ১১ সদস্যের সমন্বয় কমিটি দ্রুত সময়ের মধ্যে আয়োজনের স্থান, তারিখ, অংশগ্রহণকারী প্রতিষ্ঠান এবং অন্যান্য প্রাসঙ্গিক কর্মপরিকল্পনা চূড়ান্ত করবে।

​এর পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় ডেঙ্গু প্রতিরোধেও এনজিওগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। ডেঙ্গু মোকাবিলায় চিহ্নিত এলাকাগুলোতে পর্যায়ক্রমে ‘ডেঙ্গু ফ্রি জোন’ গড়ে তোলার বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে