1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান পাঁচ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান জ্বালানি বাজারে নতুন উদ্বেগ: আবার বাড়ছে তেলের দাম গাজী নজরুলের এমপি পদ কি বহাল থাকবে, উঠছে নানা প্রশ্ন অনুমোদন ছাড়িয়ে গোপন গুদামে শুল্কমুক্ত মদ, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা সংরক্ষিত নারী আসন বিএনপি জোটেরই থাকছে, উপনির্বাচনের ঘোষণা ইসির মিষ্টির পদত্যাগ, সংরক্ষিত নারী আসন শূন্য এআইয়ের নিরাপত্তাব্যবস্থা ভেঙে জৈব অস্ত্রের তথ্য, কিমি নিয়ে উদ্বেগ সেঞ্চুরির পর রোহিতের অদ্ভুত উদযাপন, গিবসের প্রশ্ন ‘ওটা কী ছিল!’ কিশোর গ্যাং দিয়ে দখল-চাঁদাবাজি, পৃষ্ঠপোষকদের খুঁজছে পুলিশ

জুরাইনে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, নগদ টাকা জব্দ

  • আপডেটের সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ সময় দৃশ্য

রাজধানীর কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৯ হাজার টাকাসহ মাসুম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের শ্যামপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ এহসানুল হকের নেতৃত্বে এক বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে কদমতলী থানার ইন্সপেক্টর (তদন্ত) সজীব কুমার বাড়ৈ এবং কিউআরটি (QRT) টিমের সদস্যরা অংশ নেন। আভিযানিক দলটি পূর্ব জুরাইনের ১ নম্বর গলিতে তাৎক্ষণিক রেড অভিযান চালিয়ে মাসুমকে গ্রেপ্তার করে।

​গ্রেপ্তারকালে আসামির কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৯ হাজার টাকা উদ্ধার ও জব্দ করা হয়। পরবর্তীতে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কদমতলী থানায় নিয়ে যাওয়া হয়।

​কদমতলী থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews