1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার আদালতে আইনজীবী সোহাগকে আসামি করে কারাগারে পাঠানোর ঘটনায় তোলপাড় আওয়ামী লীগ একটি সন্ত্রাসী গোষ্ঠী: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান কানাডায় দক্ষ কর্মীদের স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও কাফরুলে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের, অপেক্ষায় হাজারো শিক্ষার্থী গাজীপুরে শ্রমিক বিক্ষোভ পুলিশের গাড়িতে আগুন, মহাসড়ক অবরোধ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড ০০৭ ২০৩০ বিশ্বকাপ খেলার স্বপ্ন নেইমারের করদাতা থেকে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি ৩৪.৪৭ শতাংশ, তবুও ঘাটতি ২১৬২ কোটি

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিরোধ না করলে দেশ আজও পাকিস্তান থাকত: স্পিকার

  • আপডেটের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৫৫ সময় দৃশ্য

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবদান স্মরণ করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, “ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পাকিস্তানের আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। এই রেজিমেন্ট প্রতিরোধ শুরু না করলে বাংলাদেশ হয়তো আজও পাকিস্তানের অংশ হয়ে থাকত।”

​শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর এসকেএস টাওয়ারে ১ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ‘সিনিয়র টাইগার্স’ আয়োজিত অবসরপ্রাপ্ত সদস্যদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি প্রকৃত জনযুদ্ধ এবং সমগ্র জাতির অস্তিত্ব রক্ষার লড়াই। তিনি বলেন, “৭১-এর যুদ্ধ যারা দেখেনি, তারা জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় প্রত্যক্ষ করতে পারেনি। জাতি-ধর্ম-বর্ণ ও শ্রেণী-পেশা নির্বিশেষে সর্বস্তরের মানুষ সেদিন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল।”

​ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা উল্লেখ করে স্পিকার আরও বলেন, “মুক্তিযুদ্ধের ইতিহাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট একটি অতি পরিচিত ও অনন্য নাম। এই রেজিমেন্টের সৈনিকদের জীবন ছিল চরম রোমাঞ্চকর ও বিপজ্জনক। প্রতি মুহূর্তে মৃত্যুর ঝুঁকি নিয়ে বিজয়ের লক্ষ্যে তারা যুদ্ধ করেছেন এবং বাঙালি জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।”

​অনুষ্ঠানে ১ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাথে কাটানো নিজের স্মৃতিবিজড়িত দিনগুলোর কথা তুলে ধরতে গিয়ে স্পিকার আবেগাপ্লুত হয়ে পড়েন। বক্তব্য শেষে ‘সিনিয়র টাইগার্স’-এর পক্ষ থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

​অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবসরপ্রাপ্ত সেনাসদস্য, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে