1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান পাঁচ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান জ্বালানি বাজারে নতুন উদ্বেগ: আবার বাড়ছে তেলের দাম গাজী নজরুলের এমপি পদ কি বহাল থাকবে, উঠছে নানা প্রশ্ন অনুমোদন ছাড়িয়ে গোপন গুদামে শুল্কমুক্ত মদ, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা সংরক্ষিত নারী আসন বিএনপি জোটেরই থাকছে, উপনির্বাচনের ঘোষণা ইসির মিষ্টির পদত্যাগ, সংরক্ষিত নারী আসন শূন্য এআইয়ের নিরাপত্তাব্যবস্থা ভেঙে জৈব অস্ত্রের তথ্য, কিমি নিয়ে উদ্বেগ সেঞ্চুরির পর রোহিতের অদ্ভুত উদযাপন, গিবসের প্রশ্ন ‘ওটা কী ছিল!’ কিশোর গ্যাং দিয়ে দখল-চাঁদাবাজি, পৃষ্ঠপোষকদের খুঁজছে পুলিশ

ইবিতে হলের অবৈধ শিক্ষার্থী অপসারণ-সহ ৮ দাবিতে শিবিরের সংবাদ সম্মেলন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ সময় দৃশ্য

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থী অপসারণ ও মেধার ভিত্তিতে সিট বণ্টন-সহ আট দাবিতে সংবাদ সম্মেলন করেছে শাখা ছাত্রশিবির। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২ টায় ক্যাম্পাসের বটতললায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি-সহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে হলের আবাসিক সিট বণ্টন ও ব্যবস্থাপনা নিয়ে নানা অনিয়ম ও বৈষম্য তুলে ধরে প্রশাসনের কাছে দাবি করে ১. আবাসিক হলে অবৈধ ভাবে অবস্থানরত শিক্ষার্থীদের দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করতে হবে। ২. কোনো রাজনৈতিক পরিচয়, দলীয় সুপারিশ কিংবা প্রশাসনিক প্রভাবের ভিত্তিতে হলে সিট বরাদ্দ দেওয়া বন্ধ করতে হবে।
৩. মেধা, জ্যেষ্ঠতা ও বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুসরণ করে সিট বরাদ্দ নিশ্চিত করতে হবে।৪. ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ করে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।৫. প্রতিটি হলের সিট বণ্টনের তালিকা প্রকাশ করতে হবে, যাতে কোনো শিক্ষার্থী কিংবা সংগঠন সিট বাণিজ্য বা অনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ না পায়।।৬. হলগুলোতে বহিরাগত প্রবেশ নিষেধ ও রাজনৈতিক অপচর্চা মুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।
৭. সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষাপটে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ও নিরপেক্ষ ব্যবস্থা নিতে। ৮. হলের ডাইনিংগুলোতে সুষম খাদ্য ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হবে।

শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল কোনো রাজনৈতিক দলের অবৈধ প্রভাব বিস্তার কিংবা দলীয় লোকজনকে নিয়মবহির্ভূত আশ্রয় দেওয়ার জায়গা হতে পারে না। হলের সিট একজন শিক্ষার্থীর অধিকার। সেই অধিকার নিশ্চিত করা প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব ও কর্তব্য।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews