1. kazi95481@gmail.com : ail : ail
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার আদালতে আইনজীবী সোহাগকে আসামি করে কারাগারে পাঠানোর ঘটনায় তোলপাড় আওয়ামী লীগ একটি সন্ত্রাসী গোষ্ঠী: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান কানাডায় দক্ষ কর্মীদের স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও কাফরুলে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের, অপেক্ষায় হাজারো শিক্ষার্থী গাজীপুরে শ্রমিক বিক্ষোভ পুলিশের গাড়িতে আগুন, মহাসড়ক অবরোধ সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড ০০৭ ২০৩০ বিশ্বকাপ খেলার স্বপ্ন নেইমারের করদাতা থেকে ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি ৩৪.৪৭ শতাংশ, তবুও ঘাটতি ২১৬২ কোটি

আইজি গেট বস্তির জায়গায় খেলার মাঠ ও কমিউনিটি সেন্টার নির্মাণের ঘোষণা দক্ষিণ সিটি প্রশাসনের

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৫৫ সময় দৃশ্য
Oplus_131072

শ্যামপুর মডেল থানা ধীন ৪৭ নং ওয়ার্ড আইজি গেট এলাকায় উচ্ছেদ হওয়া বস্তির জমিতে আর কোনো অবৈধ দখল বা বস্তি গড়ে তুলতে দেওয়া হবে না। উক্ত খালি স্থানে এলাকার শিশু-কিশোর ও অধিবাসীদের সুবিধার্থে একটি আধুনিক খেলার মাঠ এবং একটি কমিউনিটি সেন্টার নির্মাণ করার ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

​সিটি করপোরেশন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আইজি গেট এলাকার এই সরকারি জমিটি অবৈধ দখলে ছিল এবং সেখানে বস্তি গড়ে তুলে একটি প্রভাবশালী মহল অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। সাম্প্রতিক এক উচ্ছেদ অভিযানের মাধ্যমে সিটি করপোরেশন বিপুল পরিমাণ জমি দখলমুক্ত করে।

​দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক উচ্ছেদকৃত স্থান পরিদর্শনে গিয়ে নিশ্চিত করেন যে, উদ্ধার হওয়া সরকারি সম্পত্তি জনসাধারণের কল্যাণেই ব্যবহার করা হবে। তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই জায়গায় একটি সুপরিসর খেলার মাঠ গড়ে তোলা হবে, যাতে এলাকার শিশু-কিশোররা নিরাপদ পরিবেশে খেলাধুলার সুযোগ পায়। এছাড়া সামাজিক ও বিভিন্ন অনুষ্ঠানের সুবিধার্থে একটি আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত কমিউনিটি সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

​প্রশাসক আরও কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান, উদ্ধার করা জমিতে পুনরায় কেউ দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অতিদ্রুত প্রকল্পের নকশা চূড়ান্ত করে মাঠ ও কমিউনিটি সেন্টারের নির্মাণকাজ শুরু হবে বলে ডিএসসিসি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2026 bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে