1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: প্রধান আসামি খালেক হাওলাদারের জামিন ত্রিশালে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান পাঁচ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান জ্বালানি বাজারে নতুন উদ্বেগ: আবার বাড়ছে তেলের দাম গাজী নজরুলের এমপি পদ কি বহাল থাকবে, উঠছে নানা প্রশ্ন অনুমোদন ছাড়িয়ে গোপন গুদামে শুল্কমুক্ত মদ, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা সংরক্ষিত নারী আসন বিএনপি জোটেরই থাকছে, উপনির্বাচনের ঘোষণা ইসির মিষ্টির পদত্যাগ, সংরক্ষিত নারী আসন শূন্য

লক্ষ্মীপুরে বাংলাদেশ স্কাউটস লক্ষ্মীপুর জেলা রোভারের উদ্যোগে অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি ওয়ার্কশপ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ সময় দৃশ্য

​মোঃ হাসান, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

বাংলাদেশ স্কাউটস লক্ষ্মীপুর জেলা রোভারের আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে ‘অধ্যক্ষ/গ্রুপ সভাপতি ওয়ার্কশপ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) লক্ষ্মীপুরে আয়োজিত এই কর্মশালায় জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও স্কাউট গ্রুপ সভাপতিগণ অংশগ্রহণ করেন।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, এমপি।

​প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রী বলেন, তরুণ সমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এবং চরিত্র গঠনে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা প্রতিষ্ঠানে রোভার স্কাউটিং কার্যক্রম আরও গতিশীল করতে তিনি প্রতিষ্ঠান প্রধান ও গ্রুপ সভাপতিদের প্রতি আহ্বান জানান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক। তিনি সমাজে মাদকমুক্ত পরিবেশ গঠন ও সামাজিক বিশৃঙ্খলা রোধে স্কাউটদের অগ্রণী ভূমিকার প্রশংসা করেন।

​দিনব্যাপী এই ওয়ার্কশপে স্কাউটিং কার্যক্রমের বর্তমান চিত্র, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং প্রতিষ্ঠান পর্যায়ে স্কাউটিং সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় জেলা রোভারের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক ও স্কাউট শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved 2020 bb24news.com
Theme Customized By BreakingNews