1. kazi95481@gmail.com : annil : annil
  2. bb24newss@gmail.com : bb24newss@gmail.com : BB24 NEWS
  3. mehedisky09@gmail.com : mehedi : mehedi
  4. softness71@gmail.com : softness :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: প্রধান আসামি খালেক হাওলাদারের জামিন ত্রিশালে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের স্বস্তি দিতে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস-সোলার ও ফ্যান পাঁচ ঘণ্টা জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান জ্বালানি বাজারে নতুন উদ্বেগ: আবার বাড়ছে তেলের দাম গাজী নজরুলের এমপি পদ কি বহাল থাকবে, উঠছে নানা প্রশ্ন অনুমোদন ছাড়িয়ে গোপন গুদামে শুল্কমুক্ত মদ, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ ওয়্যারহাউস সিলগালা সংরক্ষিত নারী আসন বিএনপি জোটেরই থাকছে, উপনির্বাচনের ঘোষণা ইসির মিষ্টির পদত্যাগ, সংরক্ষিত নারী আসন শূন্য

হলিউড ওয়াক অব ফেমে গিয়ে আপ্লুত সাফা কবির: মাইকেল জ্যাকসনের তারকার পাশে স্মৃতিবন্দি

  • আপডেটের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩৩ সময় দৃশ্য

মাইকেল জ্যাকসনের তারকার পাশে স্মৃতিবন্দি
​যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ভ্রমণের অংশ হিসেবে বিনোদন জগতের অন্যতম মর্যাদাপূর্ণ স্থান লস অ্যাঞ্জেলেসের ‘হলিউড ওয়াক অব ফেম’-এ পা রেখেছেন জনপ্রিয় বাংলাদেশি মডেল ও অভিনেত্রী সাফা কবির। সেখানে গিয়ে বিশ্বের পপ সম্রাট মাইকেল জ্যাকসনের নামাঙ্কিত তারকাটির দেখা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।
​শনিবার (২২ আগস্ট) সকালে নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন সাফা কবির। ছবিতে দেখা যায়, হলুদ পোশাকে হলিউড ওয়াক অব ফেমে মাইকেল জ্যাকসনের স্মারক তারকার পাশে আনন্দে উদ্বেলিত ভঙ্গিতে বসে আছেন তিনি।
​নিজের এই আবেগপূর্ণ অভিজ্ঞতার কথা জানিয়ে ক্যাপশনে সাফা লিখেন, “মাইকেল জ্যাকসনের ভক্ত হিসেবে এই মুহূর্তটি আমাকে ধরে রাখতেই হতো। হলিউড ওয়াক অব ফেমে পা রাখার পর যে নামটি খুঁজছিলাম, সেটি ছিল মাইকেল জ্যাকসন। অবশেষে যখন সেটি দেখতে পেলাম, হৃদয়টা যেন আনন্দে ভরে গেল। এটি আমার জন্য সত্যিই স্মরণীয় মুহূর্ত।”
​কিছুদিন ধরে শুটিংয়ের ব্যস্ততা কমিয়ে নিজেকে সময় দিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন সাফা। লস অ্যাঞ্জেলেসের সান্তা মনিকা পিয়ার ও গ্রিফিথ অবজারভেটরির পাশাপাশি বিখ্যাত ‘হলিউড সাইন’ দেখার অভিজ্ঞতাও তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

একটি উত্তর দিন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা হয়েছে *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০২০ bb24news.com
BreakingNews দ্বারা থিম কাস্টমাইজ করা হয়েছে